শীতকালে যেসব খাবার এড়িয়ে চলা ভালো 

চলছে শীতকাল। অন্যান্য ঋতুর তুলনায় শীতের প্রস্তুতি একটু আটঘাট বেঁধেই নিতে হয়। পোশাক থেকে শুরু করে রূপচর্চা, ত্বকের যত্ন, চুলের যত্ন এমনকি খাবারদাবারেও পরিবর্তন আনতে হয়। ভাবছেন তো খাবার দাবারে আবার পরিবর্তন কেন আবার? 

খাবার তালিকায়ও ঋতুভেদে পরিবর্তন আনা জরুরি। কিছু খাবার শীতে যেমন যোগ করতে হবে তেমনি কিছু খাবার তালিকা থেকে বাদ দিতে হবে। চলুন জেনে নেই কি ধরণের খাবার বাদ দেবেন।  

কফিতে থাকা ক্যাফেইন শরীরে পানি স্বল্পতা সৃষ্টি করে

প্রথমেই বলি কফির কথা। শীতে গরম চা কফিকে এতদিন অনেকেই ভীষণ উপযোগী জেনে এসেছেন। বরং শীত বলে ১/২ কাপ কফি বেশিই খেয়েছেন হয়তো। কিন্তু কফিতে থাকা ক্যাফেইন শরীরে পানি স্বল্পতা সৃষ্টি করে। এদিকে শীতে পানি খাওয়ার পরিমাণও আমাদের খানিক কমে যায়। তাই শীতে কফি কম খাওয়ার পরামর্শই দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। 

শীতের টমেটো দেখতে লাল টকটকে ও লোভনীয় হলেও স্বাদে ও গুণে এর তারতম্য থাকে ঠিক বিপরীত

তারপরে আসি টমেটোর কথায়। টমেটোকে আমার শীতের সবজি বলেই জানি। শীতে টমেটো দামে সাশ্রয়ী এবং ভরপুর যোগানের ফলে নিয়মিত রান্নায় টমেটোর দেখা যায়। কিন্তু গরমের শেষ দিকে যে টমেটো আসে তার তুলনায় শীতের টমেটো দেখতে লাল টকটকে ও লোভনীয় হলেও স্বাদে ও গুণে এর তারতম্য থাকে ঠিক বিপরীত। তাই অতিরিক্ত টমেটো খাওয়া থেকে শীতে বিরত থাকাই ভালো।  

শীতে গরম গরম বেইকড খাবার সকলের খুব পছন্দের হলেও এটি হজমে খুব একটা সুবিধাজনক নয়

এরপরে আসে বেইকড খাবার। শীতে গরম গরম বেইকড খাবার সকলের খুব পছন্দের হলেও এটি হজমে খুব একটা সুবিধাজনক নয়৷ শীতকালে স্যাচুরেইটেড ফ্যাট ধীর গতিতে হজম হয় বলে শরীরে চর্বি জমে। তাই শীতে বেইকড খাবার এড়িয়ে চলুন। 

ঝাল ঠাণ্ডা ও সাইনাসের জন্য ভালো হলেও পেটের জন্য খুব একটা সুবিধাজনক নয়

শীতে সহজেই হজম হবে এবং ঝালের মাত্রা কম এমন খাবার খাওয়াই উপকারী। তাই খাবারে মরিচের মাত্রাও কমিয়ে আনতে হবে। ঝাল ঠাণ্ডা ও সাইনাসের জন্য ভালো হলেও পেটের জন্য খুব একটা সুবিধাজনক নয়। তাই এসময়ে যতটা কম ঝাল খাওয়া যায় ততই ভালো।