চীনের ভয়াবহ অত্যাচারের বর্ণনা দিলেন তুরস্কের উইঘুররা

তুরস্কের জাতিগত উইঘুররা তাদের শারীরিক ও মানসিক যন্ত্রণার কথা স্মরণ করেছেন। এসব উইঘুর চীনের জিনজিয়াং প্রদেশে পড়াশোনা করতে গেলে সেখানে চীনের নির্যাতনের শিকার হন বলে জানিয়েছেন। 

ন্যাশনাল পাবলিক রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, দুইজন জাতিগতভাবে উইঘুর শিশু জানান তাদের মাথা ন্যাড়া করা হয়েছিল। ক্লাস মনিটর ও শিক্ষকেরা প্রায় তাদের আঘাত করতো। বন্দি করে রাখা হতো অন্ধকার ঘরে ও চাপের অবস্থানে থাকতে বাধ্য করা হতো। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৯ সালের ডিসেম্বরে যখন তারা তুরস্কে ফিরতে সক্ষম হয়, তখন তারা অপুষ্টিতে ভুগছিল ও মানসিকভাবে ট্রমার মধ্যে ছিল। তারা তাদের মাতৃভাষা, উইঘুর ও তুর্কিতে কীভাবে কথা বলতে হয় তাও ভুলে গিয়েছিল।