জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সালের মাস্টার্স ১ম পর্ব (পুরাতন সিলেবাস) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোঃ আতাউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি।তে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরীক্ষায় ২৭টি বিষয়ে ১২ হাজার ৪০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফল অনুযায়ী মোট উত্তীর্ণ হয়েছে ৮ হাজার ৫৯০ জন। পাসের হার ৬৯.২৭ শতাংশ। ফলাফল রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd ও www.nubd.info থেকে জানা যাবে।