কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রফিক উদ্দিন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।  শুক্রবার ভোরে সদর উপজেলার স্বস্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

রফিক সদর উপজেলার বাড়াদী এলাকার দাউদ আলীর ছেলে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। রফিকের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।

আরো পড়ুন : আজ থেকে বন্ধ ২০ লাখ সিম

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, শুক্রবার ভোরে স্বস্তিপুর এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

ইত্তেফাক/ইউবি