কটিয়াদীতে যুবক খুন

কিশোরগঞ্জ কারাগারে আটক পিতাকে দেখে বাড়ি ফেরার পথে খুন হয়েছেন এক যুবক। নিহত এরশাদ (২৪) কটিয়াদী উপজেলার নাগরেগাঁও গ্রামের নিজামউদ্দিনের ছেলে। শুক্রবার বেলা একটার দিকে ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিগত পাঁচ-ছয় বছর যাবৎ মিলন চেয়ারম্যান ও হাবিব চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছিল। একাধিকবার উভয় গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এই নিয়ে থানায়-আদালতে একাধিক মামলা-মোকদ্দমা দায়ের হয়েছে।

শুক্রবার এরশাদ কারাগারে আটক তার পিতাকে দেখে বাড়ি ফিরছিলো। পথে বাড়ি থেকে একশ গজ দূরে পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। দায়ের কোপে ও লাঠির আঘাতে এরশাদ গুরুতর জখম হন। তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ রংপুরের দুই তরুণী গণধর্ষণ মামলায় দুজন গ্রেফতার

কটিয়াদী থানার ওসি (ভারপ্রাপ্ত) মো: শফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু