কৃষিমন্ত্রীর সঙ্গে সিকৃবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজে সাক্ষাতের সময় কৃষিমন্ত্রীকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান উপাচার্য।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা সামছুজ্জামান, অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ড. মো. মাহফুজুর রব, প্রক্টর সহযোগী অধ্যাপক ড. তরিকুল ইসলাম, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের (গশিপ) সভাপতি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন সরকার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. এম. এম. মাহবুব আলম।

কৃষিমন্ত্রীর সঙ্গে আলাপে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।