ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট আপাতত বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি।
আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান।
সভায় বিভিন্ন অনুষদের ডিন এবং ইনস্টিটিউটের পরিচালকরা উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান এতে সভাপতিত্ব করেন।
তিনি বলেন, এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিট বহাল থাকছে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকদের সেন্টিমেন্ট ধারণ করে। আমি মনে করি এটি একটি ভালো সিদ্ধান্ত।
এর আগে, গত ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অধ্যাপক আবদুল বাছিরকে প্রধান করে একটি সাব-কমিটি সভা ডাকা হয়। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ ইউনিট’ বাদ দিতে এবং ২০২১-২২ সেশন থেকে এটি বাতিলের জন্য নীতিমালা প্রণয়ন করতে বলা হয়।