জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে সশরীরে ক্লাস শুরু হবে।
রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা, দাপ্তরিক কার্যক্রম পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী চলমান থাকবে। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে হবে। সকলকে টিকা সনদ সঙ্গে রাখতে হবে। জনসমাগম হতে পারে—এমন কোনো আয়োজন করা যাবে না।