সিকৃবি উপাচার্যের সঙ্গে সিকৃবিসাসের সৌজন্য সাক্ষাৎ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদারের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (সিকৃবিসাস) সদস্যরা।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপাচার্যের অফিস কক্ষে সাংবাদিক সমিতির সদস্যরা উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর সাংবাদিক সমিতির কার্যক্রম নিয়ে উপাচার্যের সাথে আলোচনা করেন তারা। এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার সাংবাদিক সমিতির সদস্যদের নানান দিক-নির্দেশনামূলক কথা বলেন। এছাড়া সাংবাদিক সমিতির কাজে সুবিধা প্রদান করার ব্যাপারে আশ্বস্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইফতেখার আহমেদ ফাগুন, সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ হাসান, অর্থ সম্পাদক সম্পাদক অর্ঘ্য চন্দ, নির্বাহী সদস্য সব্যসাচী নিলয়, সাধারণ সদস্য মো. গোলাম মর্তুজা সেলিম, এসএম রায়হানুল নবী, অসীম কুমার বৈষ্ণব ও হাবিবা সুলতানা খুশি।