রাজশাহী মহানগর ডিবি (গোয়েন্দা) পুলিশ অভিযান চালিয়ে ১৫০ পিচ ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের সেকেন্ড অফিসার এসআই হাসান।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে নিম্নচাপ, বন্দরে সংকেত ১
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর ডিবি পুলিশের একটি টিম নগরীতে অভিযান চালায়। এসময় জাহিদ হাসান (২২), সুমন আহাম্মেদ (৩০), মিজানুর রহমানকে (২২) ১৫০ পিচ ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরীতে ইয়াবা ব্যবসা করে আসছিল। গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মহানগর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এসএই হাসান।
ইত্তেফাক/এমআরএম