জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ৯ মার্চ থেকে অনলাইনে শুরু হবে। বৃহস্পতিবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম বর্ষের ক্লাস আগামী ৯ মার্চ থেকে অনলাইনে শুরু হবে। পাশাপাশি এতে শিক্ষার্থীদের ইনস্টিটিউশনাল মেইল খোলার ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, শিক্ষার্থীরা আগামী ৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (https://juniv.edu/student-email/apply) লিংকে গিয়ে ইনস্টিটিউশনাল মেইলের আবেদন করতে পারবে। উল্লেখিত লিংকে মেইল খোলার শর্তাবলি দেওয়া আছে।