লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় মো. বাবু (১৭) নামে এক ট্রলি শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকালে সদর উপজেলার মিরিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রলি চালক মুরাদ হোসেন (৩৫) আহত হন।
মো. বাবু সদর উপজেলার রাধাপুর গ্রামের নুরুল আমিনের ছেলে। আহত চালক মুরাদের বাড়ি জেলার কমলনগর উপজেলায়।
আরও পড়ুন: শেরে বাংলার হাত ধরেই বাঙালি জাতির উন্মেষ: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
নিহতের ভাই নিজাম উদ্দিন জানান, বাবু ট্রলিতে শ্রমিক হিসাবে কাজ করতেন। সকালে ট্রলিতে করে ঘর নির্মাণের কিছু সামগ্রী নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দেয়ালের সাথে ধাক্কা লাগে। এতে ইটের দেয়ালটি ভেঙে চালক মুরাদ ও বাবুর গায়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই বাবু মারা যায়। গুরুতর আহত হয় ট্রলি চালক মুরাদ। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআরএম