সৌন্দর্য বর্ধনে লেজার ট্রিটের ১০ শতাংশ ছাড়

ঈদ উপলক্ষে  এসথেটিক ডার্মাটোলজি ক্লিনিক লেজার ট্রিট  সব ধরনের সেবার ওপর ১০ শতাংশ ছাড় ঘোষণা করেছে। রমজান মাসজুড়ে চলবে অফার।

 

বলিরেখা ও বয়সের ছাপ তথা এন্টি এইজিং ট্রিটমেন্ট যেমন  বোটক্স, ফিলার, পিআরপি, হাইফু ছাড়াও অবাঞ্ছিত লোম অপসারণ, অ্যান্টি মার্কস ট্রিটমেন্ট, বডি শেপিং, হেয়ার ট্রান্সপ্লান্ট ,মুখের ব্রণ এবং মেদ নিয়ন্ত্রণের মতো সেবাগুলো থাকবে এই ছাড়ের আওতায়। লেজার ট্রিটেই রয়েছে আমেরিকা ও ইউরোপের তৈরি বিভিন্ন ব্র্যান্ডেড লেজার মেশিন, আমেরিকান একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত  চিকিৎসক এবং নার্স।

 

এ প্রসঙ্গে  ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, ‘সুন্দরকে আরো নান্দনিক করে তুলতেই আমরা বিভিন্ন  ট্রিটমেন্ট করে থাকি। ঈদের আগের এই সময়টায় মানুষ নিজেকে আকর্ষণীয় করে তুলতে চায় বলে অনেকেই লেজার ট্রিটমেন্ট নিতে আগ্রহী হয়। তাদের জন্যই এই ছাড় ঘোষণা।’

 

সেবার জন্য বাড়ি- ৫৬ (লেভেল-৩), রোড-১১, ব্লক-এফ, বনানী অথবা বাড়ি -৩০,গরীবে নেওয়াজ এভিনিউ, সেক্টর ১৩, উত্তরা।বিজ্ঞপ্তি।