থাইল্যান্ডে সরকারি ভবনের সামনে দাঙ্গা পুলিশ অবস্থান
প্রকাশ : ২৬ নভেম্বর ২০১২, ২০:৪১
থাইল্যান্ডে সরকারবিরোধী প্রতিবাদের কারণে সরকারি ভবনের সামনে দাঙ্গা পুলিশ অবস্থান নেয়। দেশটিতে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা সরকারের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ দেখা দেয়। পুলিশ রাজধানী ব্যাংককে সরকার বিরোধীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করে। বিক্ষোভ প্রতিরোধ করতে সরকারি ভবনটির চারপাশে হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয় -সিনহুয়া