খাল কেটেও হাতি ঠেকানো গেল না
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১২, ২১:১৭
হাতি ঠেকাতে খাল কেটেছিল ভারতের ওড়িশা সেচ কর্তৃপক্ষ। কিন্তু শেষরক্ষা হয়নি, ১২০টি হাতির বিশাল বহর বিকল্প পথে ঢুকে পড়েছে সেখানে।—খবর আনন্দ বাজার পত্রিকা।প্রতি বছর হাতির আক্রমণে ওড়িশায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। এবার হাতি প্রতিরোধে পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রাম সীমানায় খাল কেটেছিল ওড়িশা সেচ কর্তৃপক্ষ। খালের কারণে সাময়িক বাধা পায় হাতির পাল। তারা বিকল্প পথ খুঁজে বের করে। এর জন্য তাদের ১০ কিলোমিটার পথ ঘুরে আসতে হয়। স্থানীয় সূত্র জানায়, সোমবার হাতির দলনেতা দাতালের নেতৃত্বে প্রায় ১২০টি হাতি ঢুকে পড়ে ওড়িশায়। খাল না পেরিয়ে তারা নয়াগ্রামের ধুমসাই জঙ্গল হয়ে সেখানে ঢোকে।