আফগানিস্তানে বোমা
বিস্ফোরণে
নিহত ১০
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১২, ২০:৩১
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার রাস্তার পাশে পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে ১০ জন বেসামরিক নাগরিক নিহত ও আটজন আহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। জেলা গভর্নর নেমাতুলা খালিগি এএফপিকে জানান, এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় তাদের বহন করা ভ্যানটি উরুজগান প্রদেশের দিহ রাউড এলাকায় বোমায় বিধ্বস্ত হয় ।