সংবাদ কণিকা

আবারও কিউবায় শ্যাভেজ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ আবারও চিকিত্সার জন্য কিউবা গেছেন। এর আগে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর কিউবাতেই তিনি দীর্ঘ সময় চিকিত্সা নিয়েছেন। চলতি বছরের অক্টোবরে পুনর্বার প্রেসিডেন্ট নির্বাচিত হন শ্যাভেজ। আসছে জানুয়ারিতে তিনি তৃতীয়বারের মত দেশটির প্রেসিডেন্ট হিসেবে তার শপথ নেয়ার কথা রয়েছে বলে বিবিসি জানিয়েছে। দেশটির জাতীয় পরিষদকে এক চিঠিতে শ্যাভেজ বলেন, তার আরো থেরাপি গ্রহণ করা প্রয়োজন।-রয়টার্স বাঘিনী বন্ধু ইন্দোনেশিয়ার মালাং শহরের বাসিন্দা আবদুল্লাহ শোলেহের একজন অন্তরঙ্গ বন্ধু রয়েছে। তার নাম ‘মুলান’। মুলান অবশ্য কোনো মানুষের নাম নয়। ১৭০ কেজি ওজনবিশিষ্ট বেঙ্গল টাইগার ‘মুলান’। দ্য সান এক খবরে জানিয়েছে, মুলানের বয়স যখন তিনমাস তখন থেকেই আবদুল্লাহ শোলেহের কাছে বড় হয়েছে সে। মুলানের বয়স এখন চার। ৩১ বছর বয়সী আবদুল্লাহর সঙ্গে তার এখন দোস্তি এতটাই যে তারা এখন এক বিছানাতেই ঘুমায়, একসঙ্গে খেলে আর লড়াইও করে। তবে এ লড়াই মোটেও সত্যিকারের লড়াই নয়।-রয়টার্স ছেলেকে শাসন করায় গ্রেফতার নিজের সাত বছরের ছেলেকে শাসন করার অপরাধে নরওয়েতে গ্রেফতার করা হয়েছে ভারতীয় বাবা ও মাকে। দেড়বছর আগে নিজ প্যান্টে প্রস্রাব করার কারণে ছেলেকে বকাঝকা করেছিল ঐ দম্পতি। সমপ্রতি ছেলে তার স্কুলের শিক্ষিকাকে সে ঘটনা বললে তা আইনের আওতায় আনা হয়। দেশটির শিশু সুরক্ষা আইনে বকাঝকা অপরাধ হওয়ায় তার বাবা-মাকে গ্রেফতার করা হয়। বছর দু’য়েক আগে ভারতের চন্দ্র শেখর ও অনুপমা দম্পতি চাকরির সুবাদে নরওয়েতে যান। - আনন্দবাজার পত্রিকা তিউনিশিয়ায় সহিংসতা বাড়ছে সরকার বিরোধী সহিংসতা উত্তর তিউনিশিয়ায় বেড়েই চলেছে। সেখানে আর্মি মোতায়েন করা হয়েছে। তারা নানাভাবে চেষ্টা করেও বিক্ষোভ থামাতে পারছে না। চলমান সহিংসতায় সেখানে কমপক্ষে ৩০০ লোক আহত হয়েছেন। তিউনিশিয়ার প্রধানমন্ত্রী এ সহিংসতার জন্য বিরোধীদলকে দায়ী করে বলেছেন, তারা বিক্ষোভকারীদের প্ররোচনা জুগিয়ে সহিংসতা বৃদ্ধি করছে। গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ট্রেড ইউনিয়নের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সেখানে আন্দোলন চলছে।-আল জাজিরা জাপানের অনুদান জাপানের ইলেকট্রনিক্স কোম্পানির মধ্যে সনি এবং সার্প বাধ্যতামূলকভাবে হাজার হাজার কর্মিকে ছাঁটাই করেছে। এ কারণে এ সেক্টরে স্থিতি বজায় রাখা এবং পতিত অর্থনীতি থেকে দেশকে রক্ষার জন্য ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলোকে এক হাজার ৭০ কোটি ডলার উদ্দীপনা অনুদান অনুমোদন করেছে। লাভজনক অবস্থায় থাকার জন্য সেখানকার অনেক কারখানা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু দেশের ব থেকে আলোচিত একটি ইলেক্ট্রনিক্স কোম্পানি বছর শেষে নিজেদের আর্থিক ক্ষতির কথা প্রকাশ করলে তা দেশের অর্থনীতিতে প্রভাব পড়ে। সে থেকে উদ্ধার পেতেই এই অনুদান দেয়া হচ্ছে। -আল জাজিরা