ইরানকে মার্চ পর্যন্ত
সময়সীমা বেধে
দিয়েছে যুক্তরাষ্ট্র
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১২, ২০:৩৫
পরমাণু কর্মসূচির জাতিসংঘ তদন্তে আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনকে (আইএইএ) সহযোগিতা করার জন্য ইরানকে মার্চ পর্যন্ত সময় বেধে দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যথায় বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা হবে বলে তেহরানকে সতর্ক করে দেয়া হয়েছে। আইএইএ বোর্ডের মার্কিন কূটনীতিক রবার্ট উড বৃহস্পতিবার এ সতর্কবার্তা দেন। ইরানের পরমাণু কর্মসূচি সামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে কিনা তা খতিয়ে দেখার কাজে ঠিকমতো অগ্রগতি না হওয়ার কারণে ওয়াশিংটনের হতাশা বাড়তে থাকারই আভাস পাওয়া যাচ্ছে এ থেকে।