কঙ্গোয় মালবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৩০

কঙ্গোর ব্রাজাভিল বিমান বন্দরে মালবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৩০ আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২০ জন। শুক্রবার ঝড়ের কবলে পড়ে একটি মালবাহী বিমান জরুরি অবতরণ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন থেকে চারজন নাবিক। স্থানীয় কোম্পানি অ্যারো সার্ভিসেসের বিমানটি গাড়ি ও অন্যান্য পণ্য নিয়ে পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী পয়েন্টি নয়রি শহর থেকে রওনা দেয়। জরুরি বিভাগের প্রধান জর্জ মাসামেম্বা জানান, বিমানটি অবতরণকালে রানওয়ে থেকে ছিটকে পড়ে বাড়িঘর ও একটি পানশালার ওপর দিয়ে গিয়ে নদীতে বিধ্বস্ত হয়। বিমানটি মালবাহী হলেও মাঝে মাঝে যাত্রী বহনের কাজে ব্যবহূত হয়।