সংবাদ কণিকা

মেক্সিকোয় বিস্ফোরণে নিহত ৩ মেক্সিকোর মধ্যাঞ্চলে এক খনিতে বিস্ফোরণে ৩ জন নিহত ও অপর ৩ জন আহত হয়েছে। মেক্সিকোর তলুকা রাজ্যের রাজধানী থেকে ৬০ কিলোমিটার পশ্চিমে জাকাজুনা-পানে শুক্রবার বিস্ফোরণের এ ঘটনা ঘটে। -এএফপি কঙ্গোর বিদ্রোহীরা রুয়ান্ডার সমর্থনপুষ্ট গণতান্ত্রিক কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমা এখন এম টুয়েন্টি থ্রি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। এ নিয়ে সেখানে কর্মরত জাতিসংঘের বিশেষ বাহিনীর অস্বস্তি বাড়ছে। তারা অনুসন্ধান করে দেখেছেন, বিদ্রোহীদের সঙ্গে রুয়ান্ডার গভীর সম্পর্ক রয়েছে এবং তারা এ যুদ্ধে মদদ দিচ্ছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে রুয়ান্ডা সরকার। -বিবিসি মেক্সিকোতে পিতা-পুত্রকে হত্যা মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বন্দুকধারীরা পরিবেশবাদী গোষ্ঠীর এক নেতা ও তার ১৭ বছর বয়সী পুত্রকে হত্যা করেছে। এ সময় ১০ পুলিশ কর্মকর্তা তাদের পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিলেন। গুয়েরা রাজ্য সরকারের এক বিবৃতিতে বলা হয়, বুধবার বিকেলে পরিবেশবাদী নেতা জুভেন্টিনা ভিলা মোজিকা ও তার ছেলে রেনাল্ডো কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্যদিয়ে এক পাহাড়ে ওঠার সময় বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালালে তারা নিহত হন।-এএফপি নেপালের সাবেক যুবরাজ আটক থাইল্যান্ডের অবসর যাপন দ্বীপ ফুকেটে মারিজুয়ানা রাখার অভিযোগে আটকের পর নেপালের সাবেক যুবরাজ পরশ শাহর জামিন মঞ্জুর করা হয়েছে। শুক্রবার পুলিশ জানায়, তার উচ্ছৃঙ্খল জীবন যাপনের জন্য সাবেক এই যুবরাজ জনগণের কাছে অপ্রিয় হয়ে ওঠেন। পরশ শাহর বেআইনী কার্যকলাপের একাধিক অভিযোগের পরে গত ২৩ অক্টোবর এক থাই মহিলাসহ তাকে আটক করা হয়। পুলিশ তার কাছে প্রায় ৩ গ্রাম (০.১ আউন্স) মারিজুয়ানা পেয়েছে।- এএফপি ডেঙ্গু এবার ইউরোপে দীর্ঘ ২০ বছর পর আবারো ডেঙ্গু ভাইরাসবাহী মশার সংক্রমণে ব্যতিব্যস্ত ইউরোপ। পর্তুগালে ইতিমধ্যেই অন্তত ১,৩৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত। সারাবিশ্বে প্রতিবছর কমপক্ষে পাঁচ লাখ মানুষ মারা যায় ডেঙ্গু জ্বরে।-ডয়চে ভেলে