বোপার আঘাতে নিহতের সংখ্যা প্রায় ৩০০, নিখোঁজ শতাধিক

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপে মঙ্গলবার শক্তিশালী ক্রান্তীয় টাইফুন বোপার আঘাতে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩০০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়াও ভূমিধসে নিখোঁজ রয়েছে শতাধিক। বুধবার দেশটির সরকার এ পরিসংখ্যান জানিয়েছে। এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল রোক্সাস ৮২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিলেন। সেই সঙ্গে অনেকে ভূমিধসের ফলে মাটিচাপা পড়ে নিখোঁজ রয়েছেন বলেও তিনি জানিয়েছেন। তবে নিহতের সংখ্যা আরো বাড়বে বলে পুলিশসূত্র ও গণমাধ্যমের সংবাদে আশংকা করা হচ্ছে। গত এক দশকের মধ্যে মিন্দানাওয়ে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন বোপা। ঘণ্টায় ১২১ মাইল বেগে আঘাত হানা টাইফুন বোপার কারণে গাছপালা উপড়ে গেছে, উপড়ে গেছে ঘরের চাল। পাশাপাশি বিদ্যুত্ সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থাও বন্ধ হয়ে গেছে। এ প্রসঙ্গত দেশটিতে প্রতিবছর গড়ে ২০টি ঝড় আঘাত হেনে থাকে। এতে প্রায়ই হতাহতের ঘটনা ঘটে। ২০১১ সালে মিন্দানাও-এ টাইফুন ওয়াসির আঘাতে ১৫শ’ মানুষ নিহত।