সংবাদ কণিকা
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১২, ২০:২২
যুক্তরাষ্ট্রে মোদি নিষিদ্ধ
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে যুক্তরাষ্ট্র সফরের ভিসা না দেয়ার বিষয়টি বহাল রাখার আবেদন জানিয়েছেন ২৫ জন মার্কিন আইনপ্রণেতা। মঙ্গলবার পিটিআইয়ের খবরে এ তথ্য জানানো হয়। মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান দলের ওই আইনপ্রেণতারা গত ২৯ নভেম্বর দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে এ-সংক্রান্ত একটি চিঠি লিখেছেন।- বিবিসি
আসাদের মুখপাত্রের দেশত্যাগ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মুখপাত্র হিসেবে পরিচিত জিহাদ আল-মাকদিসি দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার সরকারি সূত্র। লেবাননের টেলিভিশন চ্যানেল আল-মানার সিরিয়ার সরকারের বরাত দিয়ে জানায়, সরকারের অবস্থানবিরোধী কিছু বিবৃতি দেয়ায় মাকদিসিকে বরখাস্ত করা হয়েছে। তবে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে এ বিষয়ে কোনোকিছু জানানো হয়নি। লন্ডনে সিরিয়ার দূতাবাসে কর্মরত চল্লিশোর্ধ মাকদিসি আসাদবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে কাজ করার জন্য গতবছর দেশে ফিরেন।- এএফপি
নারীরা কম দুর্নীতিগ্রস্ত
নারীরা যত ক্ষমতায় আসবে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই তত ভালো হবে। অনেকে আজকাল এমন কথা বলে থাকে। এর পেছনে যুক্ত হচ্ছে- নারীর ঘুষ নেয়ার প্রবণতা বা ব্যক্তিগত ফায়দা লোটার প্রবণতা কম। কিন্তু নেতৃত্ব বা ক্ষমতায় আসা নারীদের সম্পর্কে এমন কথা কতটা সত্যি? সম্প্রতি রয়টার্সের এক বিশে¬ষণে প্রচলিত এই ধারণার সত্যতা পাওয়া গেছে।- রয়টার্স