মুক্তাগাছায় যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

মুক্তাগাছায় ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে আশরাফ হোসেন নামের এক স্কুল শিক্ষিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে উপজেলার তারাটি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মুক্তাগাছা আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের ভুক্তভোগী ১৭জন ছাত্রীর অভিযোগ, গত ২/৩ মাস যাবৎ শরীরচর্চা শিক্ষক আশরাফ হোসেন তাদের শরীরে হাত দিত এবং তাদের সাথে আপত্তিকর কথা বলত। বিষয়টি নিয়ে তারা স্কুলের প্রধান শিক্ষককে অভিযোগ করেন। প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট অভিযোগ করেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ উপরোক্ত বিষয়গুলি জানিয়ে বলেন, আশরাফ হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি