লোহাগড়ায় ছাগলে পাট খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১

নড়াইলের লোহাগড়ায় ছাগলে পাট খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় লিপু শেখ (৪৫) নামে একজন নিহত হওয়ার অভিযোগ উঠেছে। রবিবার সকালে সারোল গ্রামে এ ঘটনা ঘটে। লিপু দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামের মরফুত শেখের ছেলে।

আরও পড়ুন: আগামী তিনদিন সারাদেশে বৃষ্টির সম্ভাবনা নেই

স্থানীয়রা জানায়, সকাল ৮টার দিকে লিপু শেখ সারোল বৌ বাজার থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষরা তার উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার অবস্থা অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল  ১১ টার দিকে লিপুর মৃত্যু হয়। ছাগলে পাট খাওয়াকে কেন্দ্র করে এঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। বিষয়টি নিশ্চিত করেছেন দিঘলিয়া ইউপি চেয়ারম্যান লীনা ইয়াসমিন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, মৃত্যুর বিষয়টি শুনেছি।এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এমআরএম