ইউরোপীয় ইউনিয়নের ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশ গ্রিস

ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশের মধ্যে গ্রিসের সরকারি খাত সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। ডেনমার্ক, ফিনল্যান্ড ও সুইডেনে দুর্নীতি সবচেয়ে কম এবং আফগাস্তািন, উত্তর কোরিয়া ও সোমালিয়া দুর্নীতিতে শীর্ষস্থানীয় বলে জানিয়েছে জার্মানভিত্তিক এ সংগঠনটি। ১৭৬টি দেশের দুর্নীতির চিত্র বিশ্লেষণ করে ২০১২ সালের দুর্নীতির এ সূচক তৈরি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। মোট ১০০ নাম্বারের মধ্যে শূন্য পেলে দেশটি ভয়াবহ দুর্নীতিগ্রস্ত এবং ১০০ পেলে সবচেয়ে স্বচ্ছ বলে ধরা হয়েছে। এ সূচকে দুই তৃতীয়াংশ দেশ ৫০-এর কম নম্বর পেয়েছে।