আসছে ভলভো যে গাড়িতে মরবে না যাত্রী, পথচারী

সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলবে এমন গাড়ি তৈরির ঘোষণা দিয়েছে সুইডিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভলভো। গাড়ির চালক ও যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থার জন্য বিখ্যাত এ প্রতিষ্ঠানটি ২০২০ সালে এ গাড়িটি বাজারে আনার পরিকল্পনা করছে বলে এনডিটিভির এক খবরে জানানো হয়। — খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। বর্তমানে এ গাড়ির নকশা তৈরি করা হচ্ছে এবং ২০১৪ সালে গাড়িটির প্রথম সংস্করণ বাজারে আনা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিতে চলতে পারবে।