গাজায় ইসরাইলি হামলার ব্যাখ্যা দাবি

গাজায় গত মাসে একটি বাড়িতে ইসরাইলের বিমান হামলায় ১২ জন নিহতের ঘটনার পূর্ণ ব্যাখ্যা চেয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। ইসরাইলের এ হামলা অবৈধ বলেই মনে করছে তারা। ১৮ নভেম্বরে গাজার তিনতলা ওই ভবনে ইসরাইলের বিমান হামলায় হতাহতের ওই দিনটিই ছিল ৮ দিনব্যাপী ইসরাইল-গাজা লড়াইয়ের সবচেয়ে রক্তক্ষয়ী দিন। ৮ দিনের সহিংসতায় সব মিলিয়ে নিহত হয় ১৭০ জন ফিলিস্তিনি এবং ৬ জন ইসরাইলি। এইচআরডব্লিউ বলছে, বেসামরিক নাগরিক নিহতের বিষয়টি ইসরাইলের ধারণা করা উচিত ছিল। তাছাড়া ওই বাড়িটিকে হামলার লক্ষ্য করার যৌক্তিকতা প্রমাণ না করে সেখানে তাদের হামলা চালানোও উচিত হয়নি। ভবনটিতে ইসরাইলি হামলায় দুই প্রতিবেশীসহ দালু পরিবারের ১০ জন নিহত হয়।