পাক-ভারত সম্পর্ক উন্নয়নে আলোচনা

মনমোহনের সঙ্গে পাকিস্তানের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাত্

পাকিস্তানের একটি সংসদীয় প্রতিনিধিদল গত শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহনের সঙ্গে সাক্ষাত্ করেছে। পাকিস্তান সিনেটের চেয়ারম্যান সৈয়দ নাইয়ার হোসেইন বোখারীর নেতৃত্বাধীন প্রতিনিধি দলটির সঙ্গে আলোচনার সময় দুই দেশের সম্পর্ক উন্নয়নের পথে বাধা দূর করার উপায় নিয়ে আলোচনা করা হয়। বৈঠকের পর মনমোহন সিং বলেন, পাকিস্তানকে একটি শক্তিশালী, স্থিতিশীল ও সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চায় ভারত। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য দুই দেশের পার্লামেন্টের সম্পর্ক জোরালো করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। সৈয়দ বোখারী বলেন, পার্লামেন্ট সদস্যরা জনগণের প্রতিনিধিত্ব করেন। তাই সম্পর্ক উন্নয়নে সংসদীয় কূটনীতি বেশি কার্যকর। খবর দ্যা ডন ও এনডিটিভির।