ঘানার প্রেসিডেন্ট হলেন মাহামা
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১২, ২০:৩৩
আবারো ঘানার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন জন ড্রামানি মাহামা। গত রবিবার ঘানার রা
্রৃজধানী আক্রায়ৃ এক সাংবাদিক সম্মেলনে তার জয়ের বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কৃমিশন। তবে প্রধান বিরোধী দল নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছে।
ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস দলের প্রার্থী মাহামা শতকরা ৫০ দশমিক সাত ভাগ ভোট পেয়েছেন। অপরদিকে বিরোধী দলের প্রার্থী আকুফো আদদু পেয়েছেন শতকরা ৪৮ দশমিক শূন্য পাঁচ ভাগ ভোট। ২৭৫টি জেলার মধ্যে ২৬১টি জেলার ভোট গণনা করে এ ফলাফল ঘোষণা করে কমিশন। ফলাফল প্রসঙ্গে আদ্দু বলেন, নির্বাচন প্রক্রিয়ায় সমস্যা ছিল এবং এখানে সূক্ষ্ম কারচুপিরও কথা বলেন তিনি। ফলাফল পুনর্বিবেচনার জন্য তারা নির্বাচন কমিশনকে লিখিত আবেদন জানিয়েছে। তবে প্রধান নির্বাচন কমিশনার কাওয়াদু আফারি গায়ান বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। দেশটির প্রেসিডেন্ট জন আত্তা মিলস মৃত্যুর পর তার পূর্বসূরি হিসাবে গত জুলাইয়ে ক্ষমতায় আসেন মাহামা।