স্রেব্রেনিত্সা গণহত্যার রায় বুধবার

যুগোস্ল¬াভিয়া বিষয়ক যুদ্ধাপরাধ বিষয়ক জাতিসংঘ আদালত বুধবার বসনিয়ার সার্ব জেনারেল দ্রাভকো তোলিমিরের বিরুদ্ধে রায় ঘোষণা করতে যাচ্ছে। ১৯৯৫ সালে স্রেব্রেনিত্সায় হত্যাযজ্ঞে তোলিমিরের ভূমিকার জন্য তার বিরুদ্ধে গণহত্যাসহ আটটি অভিযোগ দায়ের করা হয়। স্রেব্রেনিত্সায় তখন প্রায় আট হাজার মুসলমানকে হত্যা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটি সবচেয়ে জঘন্য হত্যাকান্ড। প্রসিকিউটররা তোলিমিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার দাবি জানিয়েছেন। তোলিমির বসনীয় সার্ব সেনা প্রধান রাতকো ম্ল¬াদিচের ডান হিসেবে পরিচিত। হেগে সাবেক যুগোস্ল¬াভিয়া বিষয়ক আন্তর্জাতিক অপরাধ বিষয়ক ট্রাইব্যুনালে (আইসিটিওয়াই) রাতকো ম্লাদিচেরও বিচার চলছে। আত্মপক্ষ সমর্থন করে দ্রাভকো তোলিমির বলেন, ১৯৯৫ সালের জুলাই মাসের ‘স্রেব্রেনিত্সা হত্যাকাণ্ড’ একটি সন্ত্রাসবাদী গ্রুপের বিরুদ্ধে হামলার ঘটনা।