উলিপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে লিমন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বোতলা গ্রামে এ ঘটনা ঘটে। 

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে শিশুটি সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন তাকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে। সে ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র। 

ইউপি সদস্য আজিজুল হক এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরো পড়ুন: ‘রাইড শেয়ারিং কোম্পানিতে ভুয়া ঠিকানা দিয়ে নিবন্ধন করছেন চালকরা’

ইত্তেফাক/এমআই