রকেট উেক্ষপণের সময় বাড়ালো উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া সোমবার তার পরিকল্পিত রকেট উেক্ষপণের সময় আরো এক সপ্তাহ বাড়ালো। প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় উেক্ষপণের সময় বাড়ানো হলো। সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কোরিয়ান কমিটি অব স্পেস টেকনোলজির বিবৃতির উদ্ধৃতি দিয়ে বলেছে, ১০ থেকে ২২ তারিখের মধ্যে উেক্ষপণের কথা থাকলেও তা ডিসেম্বরের ২৯ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে বলা হয়, বিজ্ঞানী ও টেকনিশিয়ানরা এখনও প্রস্তুতি নিচ্ছে। উত্তর কোরিয়ার রকেট উেক্ষপণ আন্তর্জাতিকভাবে নিন্দিত ও সমালোচিত হলেও দেশটি বলছে তাদের এ মিশন শান্তিপূর্ণ। কক্ষপথে স্যাটেলাইট স্থাপনই এর লক্ষ্য।