ফিলিপাইনের জন্য ত্রাণ সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ

ফিলিপাইনে টাইফুনে ক্ষতিগ্রস্ত লাখ লাখ লোকের জন্য সোমবার বিশ্বব্যাপী ত্রাণ সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মহিলা মুখপাত্র ইমোজেন ওয়াল জানান, ত্রাণ সহায়তাসহ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাওয়ের লোকজনকে দীর্ঘমেয়াদি সহযোগিতা দেয়ার লক্ষে পরিকল্পনা তৈরি করা হয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কারী ওয়াল বলেন, টাইফুন বোপার আঘাতে ৫০ লাখ লোক ক্ষতির শিকার। তাদের প্রচুর সাহায্য প্রয়োজন। বিশেষ করে সবচেয়ে বেশি প্রয়োজন খাবার, পানি ও আশ্রয়। এছাড়া জীবনধারণের জন্য সহযোগিতার বিষয়েও জোর দেয়া প্রয়োজন।