উত্তর কোরিয়ার
সফল রকেট
উেক্ষপণ
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১২, ২০:১৭
পরিকল্পনা মতোই সফলভাবে রকেট উেক্ষপণ করা হয়েছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। উেক্ষপিত রকেটটি পৃথিবীর কক্ষপথে একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করছে বলে জানিয়েছে দেশটি। বুধবার উত্তর কোরিয়ার স্থানীয় সময় সকাল ৯টা ৪৯ মিনিটে রকেটটি উেক্ষপণ করা হয় বলে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানিয়েছে বিবিসি অনলাইন। তিনস্তরে বিভক্ত এই রকেটটি উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলের একটি রকেট উেক্ষপণ কেন্দ্র থেকে উেক্ষপণ করা হয়। কেসিএন জানিয়েছে, ১২ ডিসেম্বর সোহে মহাকাশ উেক্ষপণ কেন্দ্রের আমাদের কোয়াঙ্গমাইয়োঙ্গসঙ-৩ উপগ্রহের দ্বিতীয় সংস্করণটির সফল উেক্ষপণ করা হয়েছে। পরিকল্পনা মতো উপগ্রহটি এখন কক্ষপথে প্রবেশ করেছে। উেক্ষপণের পর কোরীয় উপদ্বীপ ও চীনের মধ্যবর্তী পীত সাগরের উপর দিয়ে রকেটটি গমন পথ নির্ধারণ করা হয়েছিল। এর পরের ধাপটি ফিলিপাইন উপকূলভাগের উপর দিয়ে যাওয়ার কথা ছিল। রকেটটির প্রথম অংশ পীত সাগরে পড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ। রকেটটির কিছু অংশ ফিলিপাইনের পূর্বাঞ্চলে পড়েছে বলে জানিয়েছে জাপান। রকেটটি জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া জেলার একটি অংশের উপর দিয়ে গেছে বলেও জানিয়েছে দেশটি। উত্তর কোরিয়ার রকেট উেক্ষপণের আগে জাপান তার সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছিল।
উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া ও জাপান এবং যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার এই রকেট উেক্ষপণকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উেক্ষপণের পরীক্ষা হিসাবে দেখছে।