টোকিওর দাবি
জাপানের বিরোধপূর্ণ
জলসীমায় চীনা
জাহাজ
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১২, ২০:১৭
পূর্ব চীন সাগরে জাপান নিয়ন্ত্রিত বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের জলসীমায় মঙ্গলবার রাতে চীনের দুটি জাহাজ ঢুকে পড়ার দাবি করেছে টোকিও। জাপানের কোস্টগার্ড বলেছে, চীনের পর্যবেক্ষণ কাজে নিয়োজিত দুটি নৌযান ওইদিন রাত একটার কিছুক্ষণ পর বিরোধপূর্ণ সেনাকাকু দ্বীপপুঞ্জের কুরাশিমা এলাকা থেকে ১২ নটিক্যাল মাইল দূরের জলসীমায় প্রবেশ করে। এ দ্বীপপুঞ্জ নিয়ে চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে।