সিরীয় শরণার্থীর
সংখ্যা ৫ লাখ
ছাড়িয়েছে
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১২, ২০:১৮
গৃহযুদ্ধের কারণে সিরিয়া থেকে পালিয়ে যাওয়া শরণার্থীর সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেছে বলে মঙ্গলবার জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে। জেনেভায় প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘ সংস্থাটি জানায়, লেবানন, জর্ডান, ইরাক, তুরস্ক এবং উত্তর আফ্রিকা মিলে সিরীয় শরণার্থীর সর্বশেষ সংখ্যা দাঁড়িয়েছে ৫০৯,৫৫৯ জনে। এসব শরণার্থী হয় ইতোমধ্যেই তালিকাভুক্ত হয়েছে, নভেম্বরে এলাকা জুড়ে নিবন্ধিত সিরীয় শরণার্থীর সংখ্যা ছিল দিনপ্রতি ৩ হাজার ২শ’ জন। আর গত দুই রাতে জর্ডানে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে প্রায় ১ হাজার সিরীয়।
ইউএনএইচসিআর এর হিসাব মতে, সিরিয়ায় ২০ মাসের সংঘাতে লেবাননে পালিয়ে যাওয়া এবং তালিকাভুক্ত শরণার্থীর সংখ্যা ১৫৪,৩৮৭ জনে পৌঁছেছে, জর্ডানে এ সংখ্যা ১৪২,৬৬৪, তুরস্কে ১৩৬, ৩১৯, ইরাকে ৬৫,৪৪৯ এবং উত্তর আফ্রিকায় ১১,৭৪০ জন। প্রতিবেশী এ দেশগুলোতে তালিকাভুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে আরো সিরীয় শরণার্থী। সরকারি হিসাব তুলে ধরে ইউএনএইচসিআর জানায়, জর্ডানে এ সংখ্যা প্রায় এক লাখ, তুরস্ক এবং মিশরে ৭০ হাজার এবং লেবাননে আরো লাখ লাখ।