‘কাসাব্লাংকা’র সেই পিয়ানো বিক্রি হল ছয় লাখ ডলারে
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১২, ২০:৫৭
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ‘কাসাব্লাংকা’ নামের চলচ্চিত্রে ব্যবহূত একটি পিয়ানো ছয় লাখ ডলারের কিছু বেশি মূল্যে বিক্রি হয়েছে। অস্কারজয়ী এ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৪২ সালে। খবর রয়টার্সের।
শুক্রবারে আয়োজিত এক নিলামে পিয়ানোটির দাম দশ লাখ ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রত্যাশিত দামের অর্ধেক দামে বিকিয়েছে পিয়ানোটি। গত কয়েক বছরে হলিউডের চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্মৃতি-সামগ্রী অনেক চড়া দামে বিক্রি হয়েছে নিলামে। এর প্রেক্ষিতে পিয়ানোটির দাম দশ লাখ ডলার ছাড়িয়ে যাবে বলেই প্রত্যাশা করেছিল নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান সদারবাই’স।