‘তুরস্কের কাছে সিরিয়ান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ’

তুরস্ক সীমান্তে নেটোর পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্তের জবাবে সিরিয়া তুরস্ক সীমান্তের ‘কাছে’ স্কাড ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে অভিযোগ করেছে নেটো। কিন্তু সাবেক সোভিয়েত ইউনিয়ন নির্মিত দূরপাল্লার এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে সিরিয়ার সরকার এবং এ ব্যাপারে তাত্ক্ষণিক কোন মন্তব্য করেনি তারা। নেটোর সামরিক কমান্ডার আমেরিকার অ্যাডমিরাল জেমস স্টাভরিডিস শুক্রবার এক ব্লগে লিখেছেন, ‘গত কয়েকদিন ধরে সিরিয়ান সরকার বিদ্রোহীদের লক্ষ্য করে স্কাড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর বেশ কয়েটি তুর্কি সীমান্তের খুব কাছাকাছি আঘাত হেনেছে যা খুব উদ্বেগের বিষয়।’ তবে এগুলো তুর্কিস্তান সীমান্তের কতটা কাছাকাছি আঘাত হেনেছে তা জানা যায়নি। বেশ কয়েক মাস ধরে সিরিয়ার বুলেট ও গোলা তাদের সীমানায় আঘাত হানছে বলে অভিযোগ করে আসছে তুর্কিস্তান। তাই নিরাপত্তার জন্য নেটোর কাছে সীমান্তে প্রেট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের আবেদন জানায় তারা। তুর্কিস্তানের এ আবেদনের প্রেক্ষিতে তাদের সীমান্তে যুক্তরাষ্ট্র-নির্মিত পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র স্থাপন করবে যুক্তরাষ্ট্র, জার্মানি ও নেদারল্যান্ড। ক্ষেপণাস্ত্রগুলো পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য দেশ তিনটি ৪০০ পর্যন্ত সেনা মোতায়েন করবে। স্কাডের মত ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করতে পারবে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র। নেটা সদস্য তুর্কিস্তান একসময় আসাদের বন্ধুরাষ্ট্র ছিল। কিন্তু এখন তারা আসাদবিরোদী বিক্ষোভকারীদের প্রধান মিত্র।