চীনে পোড়ামাটির প্রাসাদ উন্মুক্ত
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:৩৫
প্রত্নতত্ত্ববিদরা পোড়ামাটির মূতির্র সেনাদলের জন্য বিখ্যাত চীনের প্রথম রাজবংশের প্রাসাদটি উন্মুক্ত করেছেন বলে জানিয়েছে লাইভ সায়েন্স ডটকম। স্থাপনাটি চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াংয়ের রাজত্বকালে তৈরি। চীনের সম্রাট কিন শিহুয়াং নির্মিত ওই স্থাপনাটি একটি ছোট শহরের মতো। স্থাপনাটিতে ৮ হাজার পোড়ামাটির তৈরি সৈন্য রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্রাট নিরাপত্তার জন্য পোড়ামাটির এ সেনাদল তৈরি করেছিলেন। এ ছাড়াও সেখানে একটি প্রধান ভবন ও আরো ১০টি স্থাপনা রয়েছে। ১৯৭৪ সালে কয়েকজন কৃষক কুপ খনন করতে গিয়ে একটি পোড়ামাটির মূতির্র সন্ধান পান। এরপর প্রত্নতত্ত্ববিদরা মাটি খুড়ে স্থাপনাটি বের করেন। তাতে দেখা যায়, প্রাসাদটির চারপাশে পোড়া মাটির তৈরি সৈনিকেরা পাহারা দিচ্ছেন। ১৯৮৭ সালে ইউনেস্কো স্থাপনাটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। স্থাপনাটির ২২৬৪ ফিট দৈর্ঘ্য ও ৮২০ ফিট প্রস্থের। চীনের ছয়টি রাজবংশের অন্যতম সাম্রাজ্যের সম্রাট কিন শিহুয়াং খ্রীস্টপূর্ব ২৫৯ অব্দে জন্মগ্রহণ করেন। তিনি ১৩ বছর বয়সে রাজা হন। তত্কালীন চীনের বিবাদমান ছয়টি রাজ্যকে একত্রিত করে ২১০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত শাসন করেন।
বিকাশ চন্দ্র