সিয়াচেনে তুষারধসে ৬ ভারতীয় সেনার প্রাণহানি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১২, ২০:১৯
তুষারধসে রবিবার আসাম রেজিমেন্টের ছয় সেনার মৃত্যু হয়েছে। একজন নিখোঁজ। সিয়াচেন হিমবাহের কাছে হানিফ এলাকায় ঘটনাটি ঘটেছে। সাতজন সেনার ওই দলটি ছাউনি বদল করার সময়ে তুষারধসের মুখে পড়ে। শ্রীনগরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জে এস ব্রার এক বিবৃতিতে বলেন, ছাউনি বদল করার সময় ১৭ হাজার ফুট উঁচুতে অবস্থিত তারতুকের আবহাওয়া ভাল ছিল না। হঠাত্ই তুষারের ধস নামে। নিখোঁজ সেনা সদস্যদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে ক্রমাগত তুষারপাত হতে থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।