মুঠোফোনে ব্যস্ত পথচারী বাড়ছে দুর্ঘটনা
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১২, ২০:২০
প্রতি তিনজনে একজন পথচারী রাস্তা পার হওয়ার সময় মুঠোফোন ব্যবহার করে। এতে দুর্ঘটনার হার বাড়ছে বলে জানিয়েছেন মার্কিন গবেষকরা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের কিং কাউন্টির প্রশাসনিক কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ বন্দর নগরী সিয়াটলের ২০টি রাস্তায় ১ হাজারেরও বেশি পথচারীর রাস্তা পারাপারের দৃশ্য পর্যবেক্ষণ করে এ তথ্য জানিয়েছেন তারা। — খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।