আবার বাগদান বারলুসকোনির

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি আবারো আলোচনায়। হয়তো এটাই তার বড় পাওয়া। আর এবার আলোচনায় আসলেন নিজের চেয়ে ৫০ বছরের চেয়ে ছোট এক নারীর সঙ্গে বাগদান করে। ইতালির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। গত রবিবার ২৮ বছর বয়সী টেলিভিশন উপস্থাপক ফ্রানচেসকা পাসকেলের সঙ্গে বেরলুসকোনির বাগদান হয়। বাগদান শেষে বারলুসকোনি বলেন, অবশেষে আমি এখন কম একাকিত্ব বোধ করি। পাসকেল সম্পর্কে বারলুসকোনি বলেন, সে একজন খাঁটি মানুষ। ভেতরে ও বাইরে সমান সুন্দরী সে। সে আমাকে অনেক ভালোবাসেন, তেমনি আমিও। আমার মেয়ে মারিনাও তাঁকে অনেক পছন্দ করে ও ভালোবাসে। কয়েক মাস ধরে বেরলুসকোনি-পাসকেলের প্রণয়নের গুজব শোনা যাচ্ছিল। সমপ্রতি এসি মিলানের ফুটবল ম্যাচ দেখতে গিয়ে মাঠে ক্যামেরায় ধরা পড়ে এ জুটি। অপ্রপ্তবয়স্ক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠায় ২০০৮ সালে বারলুসকোনিকে তাঁর দ্বিতীয় স্ত্রী ছেড়ে যান। এ অভিযোগে বর্তমানে বারলুসকোনির বিরুদ্ধে মামলা চলছে।