অ্যাসাঞ্জ জনসমক্ষে আসবেন কাল

লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেয়ার ছয় মাস পূর্তি উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার জনসমক্ষে আসার ঘোষণা দিয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। রবিবার উইকিলিকসের পক্ষ থেকে টুইটারে দেয়া এক বার্তায় এ ঘোষণা দেয়া হয়। গত সোমবার ‘টাইমস অব ইন্ডিয়া’ অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। টুইটারে দেয়া এক বার্তায় উইকিলিকস জানায়, লন্ডনের ইকুয়েডর দূতাবাসে ছয় মাস ধরে অবস্থান করছেন অ্যাসাঞ্জ। এ উপলক্ষে ২০ ডিসেম্বর বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে ইকুয়েডরের দূতাবাসের সামনে জনতার উদ্দেশে ভাষণ দেবেন অ্যাসাঞ্জ।