পাকিস্তানে হামলায়
প্রাণহানির সংখ্যা
বেড়ে ২১
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১২, ২০:৫০
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বাজারে গাড়ি বোমা বিস্ফোরণে মঙ্গলবার প্রাণহানির সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। দেশের উপজাতীয় অধ্যুষিত খাইবার জেলার জামরুদ এলাকায় সোমবার এ গাড়ি বোমা হামলা চালানো হয়।
ডাক্তার সোহেল আহমেদ বলেন, ‘মঙ্গলবার রাতে হায়েতাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন আরো চারজনের মৃত্যু হয়েছে। ফলে ওই হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ২১।’ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আজম নতুন করে প্রাণহানির খবর নিশ্চিত করে বলেছেন, এখনও ৪৮ জন চিকিত্সাধীন রয়েছেন।