কুমিল্লায় রাশেদ নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার ফুলতলী এলাকা থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। রাশেদ জেলার আদর্শ সদর উপজেলার গোবিন্দপুর এলাকার মৃত আবদুর রশিদের ছেলে।
পুলিশ জানায়, রাশেদ সদর দক্ষিণ উপজেলার ফরিদ গ্রুপে শ্রমিক হিসেবে কর্মরত ছিল। রবিবার বিকালে ফ্যাক্টরি থেকে বের হয়ে সে আর বাসায় ফিরেনি। সোমবার সকালে ফুলতলী এলাকায় একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গির্জার কাছে হামলা, নিহত ১
সদর দক্ষিণ মডেল থানার ওসি মামুন-উর রশীদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে- রাতের যে কোন সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে থাকতে পারে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ আসামি গ্রেফতারে অভিযান চলছে।
ইত্তেফাক/এমআরএম