পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে সাংবাদিকসহ তিনজন নিহত

পাকিস্তানে গত বৃহস্পতিবার অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের গুলিতে এক সাংবাদিকসহ তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন জামসেদ খারাল কোয়েটার একটি স্থানীয় পত্রিকার সাংবাদিক বলে জানা গেছে। অপর দু’জনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। খবর ডন অনলাইনের। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, কোয়েটা থেকে পাঞ্জাবের সাদিকাবাদ যাওয়ার পথে কোয়েটা-শুক্কুর হাইওয়েতে একটি যাত্রীবাহী বাস থামিয়ে ছয়জনকে অপহরণ করে অস্ত্রধারীরা। এসময় তিনজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।