কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বালু ভর্তি একটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ছয় সন্তানের জননী মনোয়ারা খাতুন(৫০) নিহত হন। সোমবার সকালে উপজেলার তালতলা বাজারের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
মনোয়ারা কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরপাড়াতলা গ্রামের রিকশাচালক আব্দুল মালেকের স্ত্রী।
আরও পড়ুন: সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে
পুলিশ ও স্থানীয়রা জানায়, মনোয়ারার বাড়ি থেকে দুই শত গজ দূরে তালতলা বাজার মোড়ে বালু ভর্তি ট্রাক্টরটি তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াস জানান, ট্রাক্টরটিকে আটক করা হয়েছে। ড্রাইভার পলাতক। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআরএম