ইতালির পার্লামেন্ট ভেঙে দেয়া হয়েছে

ইতালিতে প্রধানমন্ত্রী মারিও মোন্তির পদত্যাগের পর শনিবার পার্লামেন্ট ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট গিওর্গিও নাপোলিতানো।এতে করে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পথ সুগম হয়েছে। তবে নির্বাচনে মোন্তি অংশ নেবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেয়ার জন্য ২০১১ সালের নভেম্বরে এক অনির্বাচিত সরকারের দায়িত্ব নিয়েছিলেন অর্থনীতিবিদ মোন্তি। শুক্রবার প্রেসিডেন্সিয়াল প্রাসাদে এক বৈঠকে ইতালির ২০১৩ সালের বাজেট অনুমোদিত হওয়ার পর প্রেসিডেন্ট গিওর্গিও নাপোলিতানোর কাছে পদত্যাগ পত্র পেশ করেন তিনি।