‘সিরিয়া রাসায়নিক অস্ত্র রক্ষার জন্য একটি বা দুইটি স্থানে জড়ো করেছে’

দেশের বিভিন্ন অংশে বিদ্রোহীদের অগ্রযাত্রার ফলে সিরিয়ার সরকার তাদের রাসায়নিক অস্ত্রগুলো রক্ষার জন্য একটি বা দু’টি স্থানে জড়ো করেছে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। লাভরভ রবিবার বলেছেন, সিরিয়ার রাসায়নিক অস্ত্রের উপর রাশিয়ার কড়া নজর রয়েছে। যথাযথভাবে রক্ষার জন্য সিরিয়া সরকার অনেক অস্ত্র ‘একটি বা দু’টি কেন্দ্রে’ এনে রেখেছে। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বলছে, সিরিয়ার সরকার রাসায়নিক অস্ত্র প্রস্তুত করতে এবং তা ব্যবহারের জন্য যথেষ্ট মরিয়া হয়ে উঠতে পারে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়ন ও রাশিয়ার মধ্যকার এক শীর্ষ বৈঠক শেষে সের্গেই লাভরভ বলেন, যুদ্ধে কোন পক্ষই জয়ী হতে পারবে না।