যুক্তরাষ্ট্র ইরাককে দুটি জাহাজ দিয়েছে

যুক্তরাষ্ট্র ইরাককে দু’টি সহায়তাকারী জাহাজ দিয়েছে। উপসাগরীয় দেশটি নৌ-সক্ষমতা বৃদ্ধি করতে চাইছে। রবিবার মার্কিন দূতাবাস জানায়, ২০ ডিসেম্বর মার্কিন নৌবাহিনী ইরাককে ৬০ মিটার দীর্ঘ জাহাজ দু’টি সরবরাহ করে।